শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে গবাদী পশু ও হাঁস মুরগী পালন প্রশিক্ষণ প্রদান

১০৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় বিভিন্ন পাড়া পর্যায়ে চার ব্যাচে ৮৮ জন উপকারভোগীদের মাঝে দিনব্যাপী গবাদী পশুপালন ও হাঁস মুরগী পালন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গত বুধবার (৯ নভেম্বর) সকালে উত্তর ফকিরনালা এলাকার পাড়া পর্যায়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা রূপনা দাশ। পরে শুক্রবার (১০ নভেম্বর) থলিপাড়া এবং ১৩ নভেম্বর রবিবার বড়বিল ১৪ নভেম্বর সোমবার বিকেলে কুঞ্জরীপাড়া এলাকায় প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে উক্ত প্রশিক্ষণ শেষ হয়েছে। এতে প্রশিক্ষণ প্রদান করেন, মানিকছ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল, ভিএফএ সানিউ মারমা, প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, পংমে মারমা, হিমেল চাকমা।

প্রশিক্ষণের ফলে প্রকল্পের কর্ম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী গবাদি পশু ও হাঁস মুরগী পালনের মাধ্যমে নিজেদের আত্মনির্ভশীল হিসেবে গড়ে তুলতে পারবে। পারিবারিক ভাবেও আর্থিক স্বচ্ছলতার পাশাপাপাশি পারিবারিক পুষ্ঠির চাহিদাও পূরণ হবে। সেই সাথে তারা স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে তারা পারিবারিক ও সামাজিক ভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।