শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

১০০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা কমপ্লেক্স প্রদক্ষিণ শেষে মেলায় অংশ নেয়।

এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রদর্শিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, ইউআরসি মোহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা নাঈম হোসেন প্রমুখ।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপজেলার সরকারি প্রতিষ্ঠান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রকল্পের প্রদর্শিত হয়েছে। এতে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ, হাচিনসন পুর উচ্চ বিদ্যালয়, কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজ, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয় ও ছোট মেরুং উচ্চ বিদ্যালয়সহ উপজেলার এলজিইডি, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রাণী সম্পদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন।