শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পলাশপুর জোন(৪০) বিজিবি কর্তৃক মতবিনিময় সভা

৮৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পলাশপুর জোন(৪০) বিজিবি কর্তৃক সন্ত্রাস, মাদক, চোরাচালান নিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে ৪০, বিজিবির পলাশপুর ব্যাটালিয়ন সদর দফতরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উক্ত ব্যাটালিয়নের অধিনায়াক লে. কর্ণেল মোঃ সোহেল আহমেদ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান, ও বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন।

পলাশপুর ব্যাটালিয়নের অধিনায়াক লে. কর্ণেল মোঃ সোহেল আহমেদ বলেন, মাদক, চোরাচালান নির্মূলে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। পাহাড়ের সাথে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের এমন মন্তব্য করেন তিনি বলেন, সবাই মিলেই এ জনপদকে মাদক ও চোরাচালান মুক্ত করতে হবে। সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা রেঞ্জ অফিসার জিএম আলমগীর, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ মনির হোসেন, আমতলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গনি, বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, গোমতি ইউপি চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ধর্মীয় নেতা ও হেডম্যান-কারবারিগণ উপস্থিত ছিলেন।