শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

শব্দদূষণ রোধে বান্দরবানে মোবাইল কোর্ট অভিযান ও জরিমানা

৭৭

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

‘শেখ হাসিনার বাংলাদেশ পরিছন্ন পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দদুষণ নিয়ন্ত্রণে স্বমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে মেঘলা পর্যটন কেন্দ্র এলাকায় বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও বন ও জলবায়ু মন্ত্রণালয়ের যৌথ অভিযানে এই পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহ নেওয়াজ মেহেদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহীদ রাতুল ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দীন।

অভিযানে অতিমাত্রায় শব্দদুষণে হাইড্রোলিক হর্ন ব্যাবহারের অপরাধে শব্দদুষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর ধারা ৮ অনুসারে ৬ টি গাড়িকে ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা সহ ব্যাবহৃত হর্ণ জব্দ করা হয়।

অভিযান পরিচালনার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী বলেন, যানবাহনে অতিমাত্রায় হাইড্রোলিক হর্ন ব্যাবহারের কারনে সাধারন পথচারী থেকে শুরু করে স্কুল,কলেজ,ও হাসপাল ও বাসস্থানে মুমূর্ষু রোগিদের বেশ অসুবিধায় পড়তে হয়,শ্রবন শক্তির ক্ষতি করে।

তিনি আরো বলেন, অতিমাত্রায় শব্দদুষণ মানুষের হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলে শারীরিক ক্ষতি করে। জনস্বার্থের কথা বিবেচনা করে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরণের অভিযান আগামীতেও পরিচালনা করা হবে।

এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবদুছ ছালাম,মোঃ আশফাকুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।