শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে আবারো বাড়লো তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা

৬৮

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে আবারো ৫দফায় ফের বাড়িয়েছে তিন উপজেলায় পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা। বান্দরবানের পর্যটন এলাকার রুমা, রোয়াংছড়ি, ও থানচিসহ তিন উপজেলায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থের আগামী ১২ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন। তবে পঞ্চম দফায় আলীকদম উপজেলায় পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করেননি জেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাক্ষরিত মাধ্যমে ৫ম দফায় মতন গণবিজ্ঞপ্তি নোটিশ জারী করেন।

নিষেধাজ্ঞা আরোপের চিঠিতে বলা হয়, সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, সেনানিবাসের ৮ নভেম্বর ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রে আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনাকরত বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি, এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

এদিকে পাহাড়ের যৌথ অভিযানকে কেন্দ্র করে প্রথম দফায় গত ১৭অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলা অনির্দিষ্ট কালের জন্য পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর দ্বিতীয় দফায় আরো দুই উপজেলাকে যুক্ত করে থানছি ও আলীকদমের ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) লুৎফুর রহমান। তৃতীয় দফায় রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমসহ চারটি উপজেলাকে ৪ তারিখ হতে ৮ তারিখ পর্যন্ত পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অন্যদিকে ৪র্থ দফায় ৪টি উপজেলার রোয়াংছড়ি, রুমা,থানচি ও আলীকদম নিষেধাজ্ঞা থাকলেও এবার ৫ম দফায় একটি উপজেলা আলীকদমকে বাদ দিয়ে তিনটি উপজেলা রোয়াংছড়ি, রুমা ও থানচিকে পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।