শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে শুরু এইচএসসি পরীক্ষা: প্রথমদিনে অনুপস্থিত ১

৯৯

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বরকল উপজেলার বরকল রাগীব রাবেয়া কলেজে এইচএসসি বোর্ড পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৬ নভেম্বর) সকাল ১০টায় বরকল রাগীব রাবেয়া কলেজে (কেন্দ্রে) বাংলা ১ম পত্রের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন জানান, বরকল কলেজে এবারে এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা মোট ২৩৯জন। তারমধ্যে মানবিক বিভাগে নিয়মিত ১৬৪ ও অনিয়মিত ১৭ এবং বাণিজ্য বিভাগে নিয়মিত ৫৪জন ও অনিয়মিত ৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে বাণিজ্য বিভাগের ১জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

এসময় কেন্দ্র পরিদর্শক জ্যাকলিন চাকমা, তানভীর মাহমুদ, পরীক্ষা নিয়ন্ত্রক সমর বিকাশ চাকমা, সুচারু বিকাশ চাকমা সহ অন্যান্যরা কেন্দ্র পরিদর্শন করেন।