শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে ইয়াবাসহ দুই যুবক আটক

১১২

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের অভিযান চালিয়ে পঞ্চাশ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ২ আর্মড ব্যাটালিয়ন পুলিশ। গতকাল বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান পৌর এলাকার মধ্যম পাড়া ক্যাফে তং দোকানের পাশে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আপুসে মার্মা(২২) ও চিংসুপ্রু মার্মা(২০), তারা বান্দরবান ৪নং ওয়ার্ডের মধ্যম পাড়া বাসিন্দা।

আর্মড পুলিশ জানায়, ইয়াবা নিয়ে দুই মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় আর্মড পুলিশের উপ- পরিদর্শক (এস আই) সজিব দেব রায়ের একটি টিম। অভিযানে শহরের মধ্যম পাড়া ক্যাফে তং দোকানের পাশে পঞ্চাশ পিস ইয়াবা ও ব্যবহৃত দুটি মোবাইলসহ দুই যুবককে আটক করা হয়। যার বাজারের মূল্য দশ হাজার টাকা বলে জানা গেছে।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলার আইনের প্রক্রিয়াধীন।