শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে জাতীয় যুব দিবসে সাড়ে ৩ লাখ টাকার চেক বিতরণ

৪৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে জাতীয় যুব দিবসে সাড়ে ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিউল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.হাফিজ উদ্দিন প্রমূখ।

সভার শুরুতেই রাঙ্গামাটি জেলার উপ-পরিচালক পদে পদন্নোতি প্রাপ্ত হয়ে বিদায় নেয়া সাবেক মানিকছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তার দীর্ঘ ১ যুগ ধরে দায়িত্বে থাকা সময়ের স্মৃতিচারণ করেন এবং বর্তমান যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্ত উপস্থিত সকলের সাথে পরিচিত হয়ে নেন।

আলোচনা শেষে ৭ জনকরে সাড়ে ৩ লাখ টাকা ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।