শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটিতে উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষকীর আলোচনা সভায় বক্তারা

জন্মলগ্ন থেকেই সমাজ জীবনে সমস্ত দুঃশাসন থেকে মুক্তি পেতে লড়াই-সংগ্রাম করে আসছে উদীচী

৫৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালের ২৯ অক্টোবর বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন উদীচী গঠন করেন। পরবর্তী সময়ে রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সার সহ একঝাঁক তরুণ উদীচীর সাথে সম্পৃক্ত হন। জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে।

“শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান” এই শ্লোগানকে ধারণ করে সোমবার (৩১ অক্টোবর) বিকালে উদীচী রাঙ্গামাটি জেলা সংসদের উদ্যেগে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

উদীচী জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় ধরের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে ছিলেন, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি এম সিান বখতেয়ার, জেলা সংসদের সহ-সভাপতি সুকুমার বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

সভায় বক্তা আরো বলেন, জন্মলগ্ন থেকেই সমাজ জীবনে সমস্ত দুঃশাসন থেকে মুক্তি পেতে লড়াই-সংগ্রাম করে আসছে উদীচী। বারবার মৌলবাদী অপশক্তির হামলায় রক্তাক্ত হয়েও সেই লড়াই থেকে সরে আসেননি উদীচীর শিল্পীরা, বরং নতুন উদ্যমে আরো নতুন সাহস সঞ্চার করে এগিয়ে গেছেন অভীষ্ট লক্ষ্যের দিকে। উদীচীর শিল্পীদের কন্ঠে বারবার ধ্বনিত হয়েছে সেই লড়াইয়ের গান। আগামীতেও রাজপথে- গ্রামেগঞ্জে বারবার ধ্বনিত হবে আপোষহীন সংগ্রামের গান, লড়াইয়ের গান, যুদ্ধের গান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৃহত্তর তবলছড়ি শাখা সংসদের সভাপতি সাগর পাল, টিএন্ডটি শাখার সভাপতি আশীষ কুমার বড়ুয়াসহ জেলা সংসদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে উদীচী রাঙ্গামাটি জেলা সংসদের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।