শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

থানচিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

৭০

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বান্দরবানে থানচিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে থানচি থানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী শেষে থানার কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, এস আই মফিজ, এস আই ইমাম, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), এস আই আল-আমিন প্রমুখ। এছাড়াও স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ট্যুরিস্ট গাইডবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পুলিশের সাথে জনগণের কাছাকাছি সম্পর্ক গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং ডে গুরুত্ব ভূমিকা রাখবে। সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাল্যবিবাহ রোধ, সন্ত্রাস দমনে, মাদক নিরাময়সহ আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ডে বর্তমানে বিশেষ ভাবে লক্ষণীয়। সকলের কাছে পুলিশ বাহিনীর সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানান বক্তারা।