শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলীতে আবারো টিসিবির পণ্য বিক্রয় শুরু

৭৬

॥ আজগর আলী খাঁন, রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফের টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টা হতে দুপর আড়াইটা পর্যন্ত বাজার স্কুল মাঠ এলাকায় টিসিবির পণ্য বিক্রয় করা হয়। ঘিলাছড়ির ৯টি ওয়ার্ডে প্রায় ১হাজার ১৬৩ জনকে কার্ড অনুযায়ী তেল, চিনি ও মুসুর ডাল বিক্রয় করা হয়।

টিসিবি পণ্য উদ্বোধন করেন, ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান এর প্রতিনিধি জয়নাল তালুকদার মেম্বার, এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আজগর আলী খান, ট্যাক অফিসার মাসিংসা মারমা, ইউপি সদস্যা রোজি মালা, অংগ মালা, উদয় তনচংগ্যা, ভূবন তনচংগ্যা প্রমুখ।

টিসিবির ডিলার যিশু দাশ জানান, পণ্য নিতে এসে দীর্ঘ লাইন ধরতে হয়। এতে কিছুটা বিলম্ব হলেও সঠিক ভাবে পণ্য সরবরাহ করতে পেরেছি। তবে আগামী রবি-সোমবার গাইন্দ্যা ইউনিয়ন এবং বুধ-বৃহস্পতি বাঙ্গালহালিয়াতে টিসিবির পণ্য বিক্রয় করা হবে বলে জানান তিনি। সর্বমোট তিনটি ইউনিয়নে ৩৮৪০জন কে টিসিবি পণ্য বিতরণ করা হবে।