শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পানছড়িতে ৩২ বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

৯৩

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে ৩২’ বিজিবির ব্যবস্থাপনায় ধুদুকছড়ার রুপসেন পাড়া বিওপি-তে অসহায় ও হতদরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬’ অক্টোবর) সকাল ১১ টা থেকে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসময় নারী-পুরুষ ও শিশু সহ প্রায় দেড়শত পরিবারের মাঝে এ সেবা দেয়া হয়। পানছড়ি ৩’ বিজিবি-র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ মশিউর রহমান এ সেবা প্রদান করেন।

চিকিৎসা নিতে আসা রুপসেন পাড়ার রুপসেন কার্বারি (৭৯), ভারতচন্দ্র চাকমা (৭০), মায়া রাণী চাকমা (৬০), নিবারন চাকমা (৮৭) জানান, আমরা দুর্গম এলাকায় বসবাস করি। তাই শারিরীক কোনো সমস্যা হলে স্বাস্থ্যকেন্দ্রে বা ফার্মেসিতে যেতে অনেক সময় ও অর্থ লাগে। বিজিবি-রা মাঝে মাঝে এসব দুর্গম এলাকায় আমাদের নানাভাবে সাহায্য করা ছাড়াও চিকিৎসা সেবা প্রদান করে থাকে। খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে। আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরে অনেক খুশি। এছাড়াও তারা জানায়, রাতের ২টা হোক বা ৩টা হোক, আমাদের কোনো ঔষধের প্রয়োজন হলে বিওপি ক্যাম্পে গেলে বিজিবি-রা আমাদের ঔষধ দিয়ে দেয়।