শিরোনাম
খাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযান

লামায় পুলিশি অভিযানে ১২টি গরু-মহিষ জব্দ

২২৩

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

রাতের আধাঁরে নদী পথে পাচারকালে পৃথক দুইটি অভিযানে ১২টি গরু-মহিষ জব্দ করেছে লামা থানা পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) ভোর ৬টায় লামা পৌরসভার ৯নং ওয়ার্ড শিলেরতুয়া এলাকায় ৬টি এবং সকাল ৯টায় পৌরসভার ৫নং ওয়ার্ড লামামুখ হতে ৬টি মোট ১২টি গরু-মহিষ জব্দ করা হয়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নদী পথে মিয়ানমার হতে আসা চোরাই গরু পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টায় লামা পৌরসভার ৯নং ওয়ার্ড শিলেরতুয়া এলাকায় ৩টি মহিষ ও ৩টি গরু এবং সকাল ৯টায় পৌরসভার ৫নং ওয়ার্ড লামামুখ-কুড়ালিয়া টেক এলাকা হতে ৬টি গরু মোট ১২টি গরু-মহিষ জব্দ করা হয়। শিলেরতুয়া হতে আটক মহিষ ও গরু ৬টি মালিকানা যাচাই করতে দুপুরে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত কাগজপত্র যাচাই করে গরুর প্রকৃত মালিক মোঃ ইউনুচ মিয়াকে জিম্মায় দেয়।

তিনি আরো বলেন, অপরদিকে লামামুখ-কুড়ালিয়া টেক হতে জব্দ ৬টি গরু লামা থানার জিম্মায় আছে। এই চালানে আরো গরু আছে মর্মে পুলিশের অভিযান চলমান আছে। বৃহস্পতিবার এ গরু গুলো আদালতে পাঠানো হবে। বিজ্ঞ আদালত এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন। জব্দকৃত গরু গুলোর দেশীয় না বিদেশী এমন প্রশ্ন করলে তিনি বলেন, আদালত চাইলে তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দিয়ে নিশ্চিত হতে পারেন।

আদালত হতে ৬টি গরুর মালিকানা নিশ্চিত হয়ে জিম্মায় নেয়া গরু ব্যবসায়ী মোঃ ইউনুচ মিয়া বলেন, আমরা গরু নিয়ে আনার সময় কিছু লোক আমাদের কাছে চাঁদা দাবী করে। আমরা চাঁদাবাজি বন্ধে আইনের সহায়তা কামনা করব।