শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ি পৌরসভায় উত্তম অর্জন অভিজ্ঞতা বিষয়ে ছাতক পৌরসভার মতবিনিময় সভা

৬৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প’র উদ্যোগে উত্তম অর্জন (ইবংঃ চৎধপঃরপব) অভিজ্ঞতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে ছাতক পৌরসভা সুনামগঞ্জ এর পৌর, সকল কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

প্রভাত তালুকদার’র সঞ্চালনায় সভায় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহ আলম, ছাতক পৌরসভার কাউন্সিলর নাজিমুল হক, রশিদ আহমেদ, ইরাজ মিয়া, খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দিলীপ বিশ্বাস, ছাতক পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোঃ ফরাজী, খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খোন্দকার, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী এবং খাগড়াছড়ি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় বক্তারা নিজ নিজ পৌরসভার কাজের উন্নতি তুলে ধরে পূর্বের এবং বর্তমান চিত্র বর্ণনা করেন। পূর্বের চেয়ে এখন রাস্তাঘাটের যে পরিবর্তন হয়েছে তা একমাত্র ছাতক’র (প্রকল্প) ছোঁয়ায় বলে মনে করেন তারা।