শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাদক বিরোধী অভিযান

কাপ্তাইয়ে বিপুল পরিমান মদ ও সরঞ্জাম উদ্ধার,জনসম্মুখে ধবংস

৭১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫৬ লিটার মদ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) ওয়াগ্গা ইউনিয়ন নোয়াপাড়া এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ অভিযান করা হয়।

ভ্রাম্যমাণ অভিযান পরিচালোনা করে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন। এসময় পাহাড়ী বাসায় তৈরিকৃত চোলাইদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

সহকারী কমিশনার জানান, দীর্ঘ দিন যাবৎ একটি মাদক চক্র দূর্গম পাহাড়ী অঞ্চলে আস্তানা করে মাদক পাচার করে আসছিল। এবং এসকল আস্তানা হতে কাপ্তাই হতে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পাচার করে চলছে। অভিযান করে ২৫৬লিটার মদ জব্দ করা হয়। এবং মাদক আইনে ৪টি মামলায় ৪হাজার টাকা জরিমানা করা হয়।পরে জব্দকৃত মাদক জনসম্মূখে ধ্বংস করা হয়েছে।

এসময় রাঙ্গামাটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।