শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খেদাছড়া ব্যাটালিয়ন

১৪৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির খেদাছড়া ব্যাটালিয়ন সদরে গুইমারা সেক্টর আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন এ টুর্নামেন্টের আয়োজন করে।

বুধবার (২৬ অক্টোবর) বিকালের দিকে ৪০, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র খেদাছড়া ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মালেক।

সমাপনী অনুষ্ঠানে ৪০ বিজিবির অধিনায়াক লে. কর্ণেল মোঃ সোহেল আহমেদ, যানিনীপাড়া ২৩, বিজিবির অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম, গুইমারা বিজিবির হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ নাফিস ইসলাম ও সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণকালে গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মালেক বলেন, খেলাধুলা শুধু শৌর্যবীর্যই দান করেনা, মনের উৎকর্ষ সাধন করে। খেলাধুলা আধিকাল থেকেই জাতিতে জাতিতে স্থাপন করেছে এক বন্ধুত্বের বন্ধন, যুদ্ধ বয়ে আনে ধ্বংসলীলা আর খেলাধুলা বয়ে আনে অনাবিল শান্তি।

প্রতিদ্বন্ধিতাপুর্ণ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৮, বর্ডার গার্ড ব্যাটালিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ৪০, বর্ডার গার্ড ব্যাটালিয়ন। টুর্নামেন্টে ৪০, বিজিবি ব্যাটালিয়নের সদস্য সিপাহী আকাশ বিশ্বাস শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় ও নায়েক মোঃ সাইফুজ্জামান শ্রেষ্ঠ প্রবীন খেলায়াড় নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৩ অক্টোবর ৪টি বিজিবি ব্যাটালিয়নের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মালেক।