শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

৪৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

“হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এই প্রতিপাদ্য বিষয়ের উপর জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর -২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস -২০২২ উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বনরূপার হ্যাপি মোড় থেকে র‌্যালি করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে হাত ধোয়া প্রদর্শনীতে হাত ধোয়ার কৌশল পর্যবেক্ষণের পর পরিষদের এনেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহ্বায়ক ও পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, এই দিবসটি পালনের উদ্দেশ্য হলো সকলে নিরাপদ পানি পান করে সুস্থ ও সবল থাকা এবং নিয়মিত নির্দেশনা মোতাবেক হাত ধোয়া ও সকল কাজে নিরাপদ পানি ব্যবহারে মানুষকে সচেতন করা। সরকারি এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে সুস্বাস্থ্য সম্পর্কে মানুষকে ্উদ্বুদ্ধ করে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে জনসচেতনামূলক কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখা। পয়:নিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও নিরাপদ পানি ব্যবহারের জন্য মানুষকে লিফলেট, ফেষ্টুন, গণসচেতনতামুলক শিক্ষণীয় নাটক ও উঠান বৈঠকের মাধ্যমে বার্তা দিয়ে মল ও পানিবাহিত রোগ থেকে মুক্তির জন্য সচেতন করা।