শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন-

খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপির বিরুদ্ধে

৫৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি, মিথ্যাচার, মানহানিকর ও বিভ্রান্তিমূলক অপপ্রচারসহ বিএনপির বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার (২৫অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করা হয়।সাংবাদিক সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সাংবাদিক মোঃ নুরুল আজমের উপর বিএনপির জেলা সাধারণ সম্পাদক এমএন আবছারের নেতৃত্বে হামলা করা হয় বলেও অভিযোগ করেন।

সাংবাদিক সম্মেলনে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, অন্যথায় দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শওকত উল ইসলাম। এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পার্থ ত্রিপুরা জুয়েল, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে সহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার সহ বিএনপির নেতাকর্মীদের নামে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে গত ২৪ অক্টোবর খাগড়াছড়ি জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে।