শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই এলপিসিতে ঘূর্ণিঝড়ের তান্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও উৎপাদন ব্যাহত

১১০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) শাখায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও উৎপাদন ব্যাহত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কাপ্তাইয়ের এলপিসি শাখার প্রধান ফটকের নিরাপত্তা শাখার ওপর ডালাপালা ও লেকভিউতে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে উৎপাদন ব্যাহত হয়। প্রায় ১৮ঘন্টা পর বিদ্যুৎ বিভাগের লোকজন এনে ডালপালা ও গাছ সরিয়ে সোমবার (২৫অক্টোবর) বেলা ১২টায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয় এবং এলপিসি শাখা উৎপাদনে যায়।

লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) শাখার উৎপাদন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আমাদের এলপিসির নিরাপত্তা প্রধান ফটক ও লেকভিউতে গাছ পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে উৎপাদন ব্যাহত হয়। প্রায় ১৮ঘণ্টা পর বিদ্যুৎ বিভাগের লোকজন এনে মেরামত করা হয় এবং পুনরায় উৎপাদনে যাওয়া হয়।