শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাজ করছে না হোয়াটসঅ্যাপ

১৩৫

॥ পাহাড়ের সময় ডেস্ক ॥

হঠাৎই দেশজুড়ে বিঘ্নিত হোয়াটসঅ্যাপ পরিষেবা। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে ম্যাসেজিং অ্যাপে সমস্যা দেখা দেয় বলে দাবি ব্যবহারকারীদের। মেসেজ পাঠানো যাচ্ছে না বলে ইউজাররা অভিযোগ করেছে। 

তবে কী কারণে এই সমস্যা হচ্ছে সে সম্পর্কে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মেটার তরফে এখনো কিছু জানানো হয়নি।

এদিন দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে সমস্যা দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে সেই অভিযোগ। অনেকেই জানান, হোয়াটস্যাপ গ্রুপে পাঠানো বার্তা ডেলিভার হচ্ছে না। কেউ আবার বলেন, ব্যক্তিগতভাবে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা সিঙ্গেল টিক থেকে ডবল টিক হচ্ছে না। তবে সার্বিকভাবে যে বার্তা আদান-প্রদানে বড় রকমের সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা তা স্পষ্ট ছিলো।

তবে কেন এমন হচ্ছে, তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি মেটার তরফে। যদিও দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে তারা।