শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

স্বামীর মারধর সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা, স্বামী আটক

১০৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় এক গৃহবধূ স্বামীর মারধর ও নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘিলাতলী এলাকা থেকে গৃহবধূ হনুফা বেগম (২৪) এর লাশ উদ্ধার করে লামা থানা পুলিশ । এসময় পাষন্ড স্বামী মোঃ ফোরকান কে আটক করেছে হয়েছে।

নিহত হনুফা বেগম মহেশখালী উপজেলার কালারমার ছড়ার চিনি পাড়ার মৃত শুয়া মিয়া ও ছকিনা খাতুনের মেয়ে এবং লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘিলাতলী এলাকার মোঃ ফোরকান এর স্ত্রী। পাষন্ড স্বামী মোঃ ফোরকান ঘিলাতলী এলাকার মোঃ রফিক উদ্দিন এর ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক সুধন দাশ সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে উপস্থিত হয়। তিনি বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী মোঃ ফোরকান এখন পুলিশের হেফাজতে আছে।

বিষপানে আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হোসাইন মামুন বলেন, তার স্বামী ফোরকান সব সময় তাকে মারধর ও নির্যাতন করত। স্বামীর সংসারে তার সুখ ছিলনা।

নিহতের স্বজনরা বলেন, গত ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে স্বামী মোঃ ফোরকান তার স্ত্রী হনুফা বেগমকে মারধর করে। নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ির পাশে পাহাড়ে জঙ্গলে লুকিয়ে বিষপান করে। বিষপান করার পরে সে বমি করতে থাকলে এলাকার লোকজন সবার কাছ থেকে চাঁদা তুলে তার স্বামীকে দিয়ে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে হনুফা বেগম এর অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে। কিন্তু শশুর বাড়ির লোকজন তাকে কক্সবাজার হাসপাতালে না নিয়ে চকরিয়া সিটি হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে আবার ওয়াস করে ও ভর্তি রেখে চিকিৎসা দেয়। শনিবার সকালে তার অবস্থা আরো খারাপ হলে সিটি হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিতে পরামর্শ দেয়। কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার পথে শনিবার (২২ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়। এদিকে পুলিশ নিজ বাড়ি থেকে মোঃ ফোরকান কে আটক করে।