শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

৯৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ২২ অক্টোবর সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী পৌরশহরে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ জয়নাল আবদিন উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর, মোঃ আসগর হোসেন প্রমুখ বক্তব্য দেন।

উন্নত যোগাযোগ অবকাঠামো এবং যুগোপযোগী পরিবহন সেবা টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের পূর্বশর্ত মন্তব্য করে উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে একইসাথে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা সিএনজি সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুস সোবাহান, জনপ্রতিনিধি, উপজেলার পরিবহন শ্রমিকবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।