শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার, ন্যাশনাল পার্কে অবমুক্ত

১০০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ের ব্যঙছড়ি বিটের গভীর অরণ্য হতে দুর্লভ প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই বনবিভাগ দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এ লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্যে কোন এক ব্যাক্তি লজ্জাবতী বানরটি পাচার করা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় পাচারকারি বন বিভাগের লোকদের সংবাদ পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে কাগজের বাক্সে বন্দি লজ্জাবতী বানরটি উদ্বার করা হয়। ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন এ বিরল প্রজাতি প্রাণীটি নাম উঠে আসে। পরে রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের নেতৃত্বে সঙ্গীয় বনপ্রহরী মোঃ গিয়াসউদ্দিন,মোঃ আবু বক্কর, মোঃ আক্তার হোসেন বানরটিকে উদ্ধার করে। এবং রাঙ্গামাটির বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মোঃ শোয়ইব খানের দিকনির্দেশনা মোতাবেক সন্ধ্যার পর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।