শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

মায়ের চিকিৎসা জন্য ৬ লক্ষ টাকা অনুদান পেলো মামুন

৯৩

॥ আকাশ মারমা,বান্দরবান ॥

ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা জন্য ৬ লক্ষ টাকা অনুদান পেয়েছে মোঃআনোয়ারুল ইসলাম মামুন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পার্বত্য মন্ত্রী নিজ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে মায়ের চিকিৎসার জন্য মামুনের নিকট নগদ অর্থ প্রদান করেন।

এসময় পার্বত্য মন্ত্রণালয় থেকে ২লক্ষ টাকার চেক ও ব্যবসায়ী সমিতি থেকে ৪ লক্ষ টাকা সহ মোট ৬ লক্ষ টাকা অনুদান আর্থিক অনুদান প্রদান করা হয় মোঃ আনোয়ারুল ইসলাম মামুনের হাতে।

বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ নুরুল ইসলাম (৬০) এর একমাত্র পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম মামুন বান্দরবান সরকারী কলেজের অর্নাস ৩য় বর্ষের ছাত্র।

ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য নিজের সামর্থ্যের সবটুকু করার পরেও সুস্থ হয়নি তার মা,সর্বমোট ১৪ লক্ষ টাকা খরচ হয়েছে তার মায়ের চিকিৎসায়, চিকিৎসায় নিজের ব্যক্তিগত ৮ লক্ষ টাকা ছাড়া বাকি টা করেছেন ধার।

মাকে বাচাঁতে আকুল মামুন মায়ের উন্নত চিকিৎসার জন্য নিরুপায় হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেইসবুক আইডি থেকে “নিজেকে দশ বছরের জন্য বিক্রির ঘোষণা দেন” তার এই হৃদয় বিদারক পোস্ট টি নজরে আশে গণমাধ্যম কর্মীদের,গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়,বিষয়টি নজরে আনেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

এসময় জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, কাঞ্চন, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত,প্যানেল মেয়র শেখর দাশ সহ অঅঙ্গসংগঠনের নেতাকর্মী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।