শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

লামা বাজারে একরাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি

৭৩

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা বাজারের এক রাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ অক্টেবর) রাত ১টা থেকে ৪টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করেন দোকানের মালিক মোঃ সিরাজ হাওলাদার ও মোঃ আলী। তিনটি দোকান থেকে প্রায় ৪ লাখ টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে বলে জানান দোকান মালিকরা।

খবর পেয়ে সকালে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। লামা বাজারের হাইস্কুল সড়কের আলী মিয়া শফিং সেন্টারের পাশে মেসার্স সিরাজ রাশেদ স্টোর মুদি দোকান, মোঃ আলী মেম্বারের রাইস মেইল ও গুদাম চুরি হয়।

সিরাজ হাওলাদার জানান, বৃহস্পতিবার রাত ১টা থেকে ৪টার মধ্যে ৩টি দোকানের তালা ভেঙে সাটার খুলে চোর চক্র দোকানে প্রবেশ করে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। এসময় চোরের দল তার দোকান থেকে সিগারেট, তেল, বিস্কুট, নগদ ৬০ হাজার টাকা, ১০ আনা ওজনের স্বর্ণের জিনিস সহ মোট ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তিনি বলেন, রাতে ওই সড়কে পুলিশ ও ভিডিপি টহল থাকে। তারপরেও কিভাবে চোর চক্র এত বড় ঘটনা ঘটালো এই বিষয়ে তিনি মামলা করবেন।

রাইস মেইল ও চালের গুদামের মালিক মোঃ আলী জানান, তার নিজের দুইটি দোকান চুরি হয়। দোকানের তালা ভেঙে সাটার খুলে তার দোকান থেকে চাল ৩ বস্তা, কুড়া ২ বস্তা, বয়লার মুরগী ৯টি, ওজন মাপার বাটখারা (শীল) ৪০ কেজি নিয়ে যায়। ইদানিং প্রায় প্রতিরাতে লামা বাজারের কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস গণমাধ্যমকর্মীদের জানান, ঘটনা তদস্তে কাজ করছে পুলিশ।