শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ৬

৪৭

॥ নিজস্ব প্রতিবেদক।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বহনকারী চাঁদের গাড়ি (ব্রাহ্মণবাড়িয়া-ক) খাদে পড়ে পর্যটক হতাহত হয়েছে। আহত পর্যটকদের মধ্যে মোহাম্মদ সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৬ পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সাজেক রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ী খাদে পরে যায় গাড়িটি । আহতরা হলো, মনিয়া মুন (২৯), ঢাকা রামপুরা, বর্না আক্তার (৩২), ঢাকা রামপুরা, নুর নাহার (২৫) ঢাকা মিরপুর, লিটু (৩২) ঢাকা রামপুরা, দিদার হোসেন (২৬) ঢাকা আশুলিয়া। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়া মাত্র উদ্ধার অভিযান শুরু করি। পর্যটকরা ঢাকার বাসিন্দা বলেও জানান।