শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজন

৩৮

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক” প্রতিপাদ্যে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল ৫৯তম জন্মদিন ও দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মারজান হোসাইন (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থী শ্রেয়া চক্রবর্তী প্রমুখ।

শেখ রাসেল জন্মদিন ও দিবসটি পালন উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা,পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।