শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত

১৫৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র উদ্যোগে ও উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সারা বিশ্বের ন্যায় মানিকছড়িতেও বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালিত্তর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান।

সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপম বড়ুয়া। সভায় উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল আলম, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার নাথ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বাধীনতা পরবর্তি সময়ে তীব্র সংকটপূর্ণ সমস্যার মুখোমুখি হয়েছিল তৎকালীন বাংলাদেশ। শূন্য থেকে যাত্রা শুরু বাংলাদেশের। কিন্ত যুদ্ধবিদ্ধস্ত সেই বাংলাদেশ গড়ার মূল ভূমিকায় অবতির্ণ হন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্যে উৎপাদনে এখনো অনেক পিছিয়ে। তাই নিরাপদ খাদ্যে উৎপাদনে সবাইকে কাজ করতে হবে। তাছাড়া রাসায়নিক স্যারের ব্যবহার কমিয়ে জৈব সার উৎপাদন ও তা ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন করাসহ জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে পোকামাকড় দমন করার উপরও জোড় দাবী জানান। সেই সাথে নিরাপদ খাদ্য উৎপাদনে কারিতাসের গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন বক্তারা। তাছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের এক ইঞ্চি কৃষি জমিও যাতে অনাবাদি না থাকে সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তাই সার্বিক উন্নতিতে কৃষক ও কৃষির উন্নতির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা।