শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

তিনটহরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

সভাপতি মোঃ বাবুল হোসেন, সম্পাদক আতিকুল ইসলাম

১১৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলাধীন ৪নং তিনটহরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সভাপতি মোঃ বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম’কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে তিনটহরী বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন’র সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মানিকছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন।

তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হাসান রুবেল’র সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক মোঃ বাহার মিয়া, তিনটহরী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অংসা মারমা, মাটিরাঙ্গা উপজেলার সাবেক সভাপতি এমরান হোসেন।

ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধক ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সমশের আলী এবং প্রধান বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. এ কবির আশ্রাফ।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মিলন মিয়া, সৌরভ হোসেন, মোঃ সোহাগ, যুগ্ন-সম্পাদক মোঃ মনির হোসেন, আলুঅং মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, রাধের শ্যাম নাথ’র নাম ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অংসা মারমা।