শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী আটক

৩৩২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারের সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নের নামার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা দুজনেই স্বামী-স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় চোলাই মদ তৈরি, গাঁজা, ইয়াবা সেবন ও বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১১টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ ফাহিম এহেসান ও মানিকছড়ি থানার এসআই আশিকুল ইসলাম’র নেতৃত্বে টহল দল তিনটহরীর নামার পাড়া এলাকার ফনিসন মারাক (৫০) এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ লিটার চোলাই মদ, মদ তৈরির সরঞ্জামা, ৫শ গ্রাম গাঁজা, ৩ পিচ ইয়াবা ও নগদ ২ হাজার ৩শ ৫০ টাকাসহ স্বামী-স্ত্রী দুজনকেই আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মোঃ আশিকুল ইসলাম জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক কারবারের সাথে জড়িত স্বামী-স্ত্রীকে আটক পূর্বক নিয়মিত মামলা রুজু করে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরন করা হয়েছে।