শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মহালছড়ি জোন অধিনায়কের কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন ও আর্থিক অনুদান

১২৫

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার জ্ঞানোদয় বন বিহারে কঠিন চীবর দানানুষ্ঠান পরিদর্শন করেছেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুরপুঞ্জনালা জ্ঞানোদয় বন বিহার কর্তৃক আয়োজিত “২০ তম কঠিন চিবর দান” অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। এসময় তিনি বিহার কমিটি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহার সামগ্রীসহ আর্থিক সহায়তা প্রদান করেন। জ্ঞানোদয় বন বিহার এর পরিচালনা কমিটি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ জোন কমান্ডারকে প্রধান অতিথি হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত হন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে জোন কমান্ডার বলেন, মহালছড়ি জোনের লক্ষ্য একটাই তা হলো শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এর মহালছড়ি গড়ে তোলা। জোন কমান্ডার সকলকে গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির মহালছড়ি গড়ে তোলার লক্ষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।