শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালা দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

১০৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যে বিষয় ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে থেকে র‌্যালি আয়োজন করা হয়।

পরে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর মোহাম্মদ মাইন উদ্দিন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরে নবী, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রজ্ঞান জ্যাতি চাকমা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইম হোসেন, উপজেলা এলজিইডি সহকারি প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুষ্মিতা ত্রিপুরা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, আমাদের পূর্ব পুরুষেরাও প্রকৃতিক দূর্যোগ মোকাবিলা করে ঠিকে ছিল। দূর্যোগ বন্ধ করা করো পক্ষে সম্ভব নয় দূর্যোগ মোকাবিলা করে আমাদেরও বেঁচে থাকতে হবে। পার্বত্য অঞ্চলে আগুন ও পাহাড় ধসের ঘটনা বেশি ঘটে। পাহাড়ের গাছপালা কমে যাওয়ার কারনে আর অনিয়ন্ত্রন ভাবে জুম চাষ করা কারনেও পাহাড় ধসের ঘটনা ঘটে। গাছপালা কমে যাওয়ার করনে বজ্রপাত বেশি হচ্ছে। দূর্যোগকালীন সময় গুজবে কান দেয়া যাবেনা সচেতন হলে দূর্যোগ মোকাবিলা করা সম্ভব।