শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

দেশব্যাপী বিএনপি-জামায়াতের দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে মানিকছড়ি বাজারে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখে, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি এস এম রবিউল ফারুক, মোঃ শহিদুল ইসলাম মোহন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক. মাঈন উদ্দিন, যুবলীগ সভাপতি সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে থেকে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে। সেই সাথে ১২ অক্টোবরের সমাবেশের নামে অগ্নি সন্ত্রাস ও নাশকতা করার চেষ্টা করলে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন তা প্রতিহত করবে। এ সময় সংগঠনে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভস্থল।