শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরন

১১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, স্কুলের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য স্কুল বেঞ্চ ও গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১অক্টোবর) সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের হল রুমে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব। সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা।

লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় ১২ জন প্রশিক্ষিত দু:স্থ মহিলার মাঝে ১২টি সেলাই মেশিন, ৭নং ওয়ার্ডের অমর কৃষ্ণপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ ও গ্রাম পুলিশের মাঝে দুইটি বাইসাইকেল বিতরন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব নারীদের স্বাবলম্বী হওয়ার আহবান জানিয়ে বলেন, পারিবারিক কাজের পরে অলস সময় না কাটিয়ে সেলাই কাজ করে বাড়তি আয় করার পরামর্শ দেন।

এসময় মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মুকন্দ্র ত্রিপুরা, ইউপি সদস্য দ্বীপার মোহন ত্রিপুরা, ইউপি সদস্য সুমন ত্রিপুরা, ইউপি সদস্য শান্তি ময় ত্রিপুরা, ইউপি সদস্য কান বালা ত্রিপুরা ও ইউপি সদস্য আপাই মগিনী প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষথেকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরার হাতে কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী থার্মোমিটার, মাস্ক ও সাবান তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।