শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

১০৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় ৩ দিন ব্যাপী সাংবাদিকদের এক বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে লামা পৌরসভার মরহুম মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে রবিবার (৯ অক্টোবর) থেকে লামা ও আলীকদম উপজেলার সাংবাদিকদের এ বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়।

সাংবাদিকের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাবের সহ-সভাপতি তানফিজুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাক লামা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।

তিনদিনের প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন, পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, একুশে টেলিভিশনের উপ-বার্তা প্রধান ও অনলাইন ইনচার্জ সাইফ ইসলাম দিলাল, ৭১ টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান।

প্রশিক্ষণে লামা আলীকদম উপজেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।