শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

খাগড়াছড়িতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

১৪৬

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥॥

ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খাগড়াছড়িতে বিশাল জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯অক্টোবর) সকালে খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামা’আত উদ্যোগে একটি বিশাল জশনে জুলুশ কেন্দ্রীয় ঈঁদগা মাঠ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় ঈঁদগা মাঠে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম, সাবেক পৌর মেয়র ও খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সভাপতি রফিকুল আলম প্রমুখ।

আজ রবিবার ৯অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ সালে ১২ রবিউল আউয়াল এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্ম। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ দিন হিসেবে বিবেচিত।

এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। অন্ধকার যুগ থেকে মানবজাতির মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতায়ালা রাসুলুল্লাহকে (সা.) প্রেরণ করেন এই ধরাধামে। পবিত্র কোরআন শরিফে বর্ণিত আছে, মহানবীকে (সা.) সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকেন।