শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জুরাছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

১০০

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির জুরাছড়িতে সুবলং শাখা বনবিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকালে বালুখালী মুখ গ্রামের সদ্বর্মপ্রাণ দায়ক- দায়িকাগণের আয়োজনে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে মহতী পূণ্যানুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান সহ নানাবিধ দানানুষ্ঠান সম্পাদন করা হয়।

জুরাছড়ি সুবলং শাখা বনবিহারে প্রবারণা অনুষ্ঠানে উপস্থিত পূণ্যার্থীদে পক্ষ থেকে ধর্মীয় গুরুদের কাছে ক্ষমা প্রার্থনা পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রচারক চাকমা। এতে ধর্মীয় গুরুদের পক্ষে ধর্মীয় দেশনা প্রদান করেন আর্যনন্দ মহাস্থবির। উপস্থিত ছিলেন বিহার অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির।

প্রবারণা অনুষ্ঠানের উৎসব শেষে শুরু হয় বৌদ্ধধর্মালম্ভীদের মহামিলনমেলা প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

বক্তারা বলেন আগামী ১৬,১৭,১৮ নভেম্বর ২০২২ বাংলাদেশের সর্ববৃহৎ সিংহ শয্যা বুদ্ধমূর্তি শুভ উদ্বোধন করা হবে সে উপলক্ষে আন্তর্জাতিক মানসম্পন্ন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।