শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বিজয়া দশমী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

সম্প্রীতির দেশ বাংলাদেশ, সকল মানুষ একে অপরের পরিপূরক

১২৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আমরা সবাই আনন্দচিত্তে ধর্মীয় উৎসবসমূহ পালন করছি। সারাদেশে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব দুর্গা পূজা পালন করতে পারায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। সেই সাথে আন্দমূখল পরিবেশে পার্বত্য চট্টগ্রামে এ উৎসব পালন করতে পারায় পার্বত্যবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছাসহ কৃতজ্ঞতা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদস্থ কর্মকর্তাসহ সদস্যদেরকেও ধন্যবাদ জানান।

বুধবার (৫ অক্টোবর) বান্দরবান সদরে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গা পুজার বিজয়া দশমী অনুষ্ঠানে অঞ্জলী দেওয়ার শেষে দেশের সনাতন ধর্মাবলম্বী সহ সকলের উদ্দেশে শুভেচ্ছাও জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।

মন্ত্রী আরো বলেন, ‘সম্প্রীতির দেশ বাংলাদেশ’-সকল মানুষ একে অপরের পরিপূরক। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। মন্ত্রী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব, মুসলমানদের ধর্মীয় উৎসব, খ্রিস্টান সম্প্রদায়সহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবসমূহ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার কাজে সকলের সহযোগিতা চান। এসময় মন্ত্রী সর্বস্তরের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।