শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নাইক্ষ্যংছড়িতে মাদক বিরোধী অভিযানে আটক ১

১০৬

॥ মু. মুবিনুল হক মুবিন ,নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১২০ বোতল বিদেশী মদসহ নুরুল কবির (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে উখিয়া উপজেলার কোটবাজার কুলাল পাড়ার আব্দুর রহমানের পুত্র বলে জানা গেছে।

রবিবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে বান্দরবানের নবাগত পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও নাইক্ষ্যংছড়ি থান পুলিশের ধারাবাহিক অভিযানে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইনেসপেক্টর) সোহাগ রানাসহ একদল পুলিশ অভিযান চালিয়ে উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ পথে একটি সিএনজি গাড়িতে তল্লাসী চলায়। ওই গাড়িতে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ১২০ বোতল বিদেশী মদসহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন পুলিশ।

পুলিশ জানায় দীর্ঘ দিন ধরে মাদক বাণিজ্য চলে আসছে নাইক্ষ্যংছড়ি ও ঘুমধুম সীমান্তের বেশ কিছু পয়েন্ট দিয়ে। এরে মধ্যে মরণ নেশা ইয়াবা, বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদসহ বিভিন্ন প্ররকারের বিদেশি সিগারেট সহ অহরহ চালান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও থামেনা এ মাদক ব্যবসা।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব বিদেশী মদের বতলসহ ওই যুবককে আটক করা হয় এবং পাচার কাজে ব্যবহারিত একটি সিএনজি গাড়ি জন্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার রুজু করা হয়েছে।