শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সিসি ক্যামেরার আওতায় রয়েছে সবকটি পূজামন্ডপে

মানিকছড়িতে দুর্গোৎসব ঘিরে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

১৩০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সারা দেশে বইছে উৎসবের আমেজ। বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে গত দু’বছর অনেকটাই নিষ্প্রাণ ছিল হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের মহোৎসব। প্রতি বছরের ন্যায় এবার খাগড়াছড়ির মানিকছড়িতে তিনটি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবারও পুলিশ, আনসার বাহিনীর সাথে থাকছেন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীরা। যারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। তিনটি পূজামণ্ডপই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যাতে যে কোনো অপ্রীতিকর ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হয়।

শনিবার (১অক্টোবর) থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় পুরো দুর্গোৎসবে সার্বক্ষণিক ৬ সদস্যের আনসার বাহিনী ও ৫ সদস্যের পুলিশ ছাড়াও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবে।

 

এ উপলক্ষে শনিবার (১ অক্টোবর) সকালে মানিকছড়ি থানা সংলগ্ন পূজামন্ডপে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের আনুষ্ঠানিক ব্রিফিং দেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। এ সময় মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহানূর আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপাণী চাকমা উপস্থিত ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও প্রাণবন্ত করতে নিরাপত্তায় যেন কোনো প্রকার বিঘ্নিত না ঘটে সে দিকে আইনশৃঙ্খলায় নিয়জিতদের সার্বক্ষণিক নজরদারির আহবান জানান ইউএনও রক্তিম চৌধুরী।

উল্লেখ্য, মানিকছড়ি উপজেলার শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালি মন্দির, তিনটহরী দুর্গা মন্দির ও একসত্যাপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরে আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসব শুরু করেছে।