শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহালছড়ি সেনা জোন কর্তৃক শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

১১৫

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

শারদীয় দুর্গাপূজা হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রধান উৎসব। এই উৎসব উপলক্ষে ১ অক্টোবর হতে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোনের আওতাধীন মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও যাদুরামপাড়া শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা মন্ডপে অনুষ্ঠানটি পালিত হচ্ছে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে মহালছড়ি জোন অধিনায়কের পক্ষে ক্যাপ্টেন রাফাত হাসনাইন জুবেরী মন্দির কর্তৃপক্ষকে মন্দির এবং পূজার সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। অনুদান গ্রহন করেন মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব সুদত্ত কর্মকার এবং যাদুরাম পাড়া শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন কমিটির সভাপতি জনাব অরুন কান্তি ত্রিপুরা।

সুষ্ঠুভাবে শারদীয় দূর্গাপূজা উদযাপনের জন্য ইতিমধ্যে অত্র জোনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে মহালছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় পূর্বক পূজা মন্ডপ ও আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠীসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।