শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে ইউপিডিএফ’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রামে বেদখলকৃত ভূমি ফেরতদান, বাঙ্গালিদের সমতলে পুনর্বাসন, ভারত প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তুদের নিজ জমিতে পুনর্বাসন, ক্ষতিপূরণ প্রদান এবং ভূমি বেদখল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ’র স্থানীয় ইউনিট।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে মানিকছড়ি উপজেলাধীন জামতলা এলাকায় অংকচিং মারমা’র সঞ্চালনা বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিটের সংগঠক বরুণ চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ’র (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ঈশান মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংচাই রোয়াজা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সদস্য অংসালা মারমা, হিল উইমেন্স ফেডারেশনের মানিকছড়ি শাখার আহ্বায়ক আনু মারমা। এছাড়াও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, কার্বারী রাসাই মারমা, আগা ওয়াকছড়ি পাড়ার কার্বারী সুইজাই মারমা ও মংনু মারমা।

সমাবেশে বক্তারা অবিলম্বে পাহাড়ে ভূমি বেদখল বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা, বেদখলকৃত সকল ভূমি ফিরিয়ে দেয়া, ভারত প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তুদের নিজ জমিতে যথাযথ পুনর্বাসন করা, বাঙ্গালিদের পার্বত্য চট্টগ্রামের সমতলে পুনর্বাসনের উদ্যোগ নেয়া ও তাদেরকে দেওয়া অবৈধ কবুলিয়ত বাতিল করা এবং পাহাড়িদের প্রাগত ভূমি আইনের স্বীকৃতি দেয়ার দাবি জানান তারা।

ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলার প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত নিরন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।