শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পানছড়িতে দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

১৩৪

॥ পানছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির পানছড়িতে সনাতন ধর্মালম্বীদের দূর্গাপূজা উপলক্ষে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অর্ধশতাধিক দরিদ্র সনাতনী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠন এর অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, সংগঠন এর প্রধান উপদেষ্টা সমীর দত্ত চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,সাধারণ সম্পাদক মিঠুন সাহাসহ সংগঠনের অন্যান্যরা।

এসময় বক্তারা আগামী ১লা অক্টোবর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সংগঠন এর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।