শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে প্রত্যয় ফাউন্ডেশনের সভা

১২৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ সম্পৃক্তকরণ, টিকা বার্তা ও যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে প্রত্যয় সোশ্যাল ফাউন্ডেশনের টাউন হল সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী’র সভাপতিত্বে অনুষ্টিত টাউন হল সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস।

পরিবার পরিকল্পনা সহকারি মোঃ ওসমান গণি’র সঞ্চালনায় সভায় প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোঃ নেছারুল ইসলাম নাজমুল বলেন, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপাণী চাকমা, সমাজসেবা অধিদপ্তরের মাঠ কর্মকর্তা আবদুল মান্নান পাটোয়ারী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোঃ নেছারুল ইসলাম নাজমুল বলেন, আজকে আমরা মানিকছড়ি উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানিয়েছি। কেননা আপনারা সকলেই জনসাধারণের দোরগোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দিতে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। তাই করোনা ভাইরাসসংক্রমণ থেকে জনসাধারণকে বাঁচাতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে গেছে বা বিদায় নিয়েছে এমনটা ভাবার উপায় নেই। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোঁয়া, মাস্ক পরিধান করা, জনসমাগম থেকে দূরে থাকাসহ করোনা সংক্রমণ থেকে বাঁচার নানা উপায় সম্পর্কে আলোচনা ও দায়িত্বশীল সকলের জায়গা থেকে কাজার আহবান জানানো হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, পরিবার পরিকল্পনা দপ্তরের মাঠ কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।