শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ইউএনওর বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে: অতিরিক্ত সচিব

১৬৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ইউএনও মেহরুবা ইসলাম এর সাম্প্রতিক সময়ের যে সব বিতর্কিত কর্মকাণ্ড করার অভিযোগ উঠেছে, তার প্রতিটি ঘটনার পৃথক তদন্ত হচ্ছে। এখন তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর আজ রোববার সাংবাদিকদের এ কথা বলেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেছেন, অতিরিক্ত জেলা প্রশাসকেরা এসব তদন্ত করছেন। তাঁরা আশা করছেন আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন পেতে পারেন।

গত শুক্রবার সন্ধ্যার দিকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন ইউএনও মেহরুবা ইসলাম। এ-সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনওকে নিয়ে সমালোচনা শুরু হয়। ট্রফি ভাঙার প্রতিবাদে ইউএনওর প্রত্যাহার চেয়ে আলীকদমে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।