শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লংগদুতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

৪১

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির লংগদুতে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান,কার্বারী, ছাত্র-ছাত্রী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার(২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনি রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ এখলাস মিঞা খান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রোফিকুন্নেছা, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম, হেডম্যান মানিক কুমার চাকমা, মুফতি ওবায়দুল্লাহ, শিক্ষিকা শিপ্রা মিত্র, মাওলানা সোহেল আহমেদ প্রমুখ।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু সরকারী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ সহ ধর্মীয় প্রধান, শিক্ষক, হেডম্যান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, উন্নয়নের মূল শক্তি সম্প্রীতি। সমাজ, দেশ ও জাতির উন্নয়নের জন্য আমাদেরকে সমাজে মিলেমিশে সম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধন বজায় রেখে এক সাথ কাজ করতে হবে।