শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

নানিয়ারচরে বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৬

৮১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে ১নং সাবেক্ষণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কেঙ্গলছড়ি গ্রামে শুকনো বজ্রপাতে ৬জন আহত ও বিদ্যুতের খুঁটি, ডিস এন্টেনা, ঘরের টিন, মোবাইল ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শুকনো বজ্রপাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সুত্রে আরো জানা যায়, বিকাল ৩টা সময় হঠাৎ শুকনো বজ্রপাত শুরু হয়। এতে চূর্ণ বিচূর্ণ করেছে ডিস লাইন, বিদ্যুতের লাইন, ঘরের টিন,তিনটি মোবাইল সহ ভেঙ্গে পড়েছে ৩টি সেগুন গাছ,১ টি কাঁঠাল গাছ। এছাড়াও আগুনের শিখা ছড়িয়েছে ৪ টা ঘরের ভিতরে। ঘরের মধ্যে থাকা ৫/৬ জন লোক বজ্রপাতের বিকট শব্দে অচেতন অবস্থায় পড়ে যায়। পরে এলাকাবাসী আহতদের প্রাথমিকভাবে বাড়িতে থালা বাসন বাজিয়ে চিকিৎসার দেওয়া হয়। এতে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।