শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে শিলছড়ি সিএনজি-চাঁদের গাড়ি মুখামুখি সংর্ঘষ আহত ৪

১১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি।

রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিলছড়ি সড়কে চাঁদের গাড়ি সিএনজি মুখোমুখি সংর্ঘষে চালকসহ ৪জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৪৫ কাপ্তাই উপজেলার শীলছড়ি এলাকায় এঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। আহতরা হলেন, চাঁদের গাড়ির চালক রাঙ্গুনিয়া নিশ্চিতাপুরের বাসিন্দা সোহেল এবং সিএনজি চালক মোঃ মফিজ উদ্দীন। বাকি ২ জনের নাম জানা যায় নাই। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান বলে কাপ্তাই থানা পুলিশ জানায়।

স্থানীয় লোকজন জানান,কাপ্তাই নতুন বাজার হতে ছেড়ে আসা দুইটি চাঁদের গাড়ি সড়কে বেপরোয়া গতিতে চালাচ্ছিল। একই সাথে গাড়ি দুটি একটিকে অন্যটি ওভারটেক করার জন্য বারবার চেষ্টা করছিলো। এক পর্যায়ে কাপ্তাই শীলছড়ি এলাকায় পৌঁছালে বেপরোয়া একটি চাঁদের গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির ধাক্কা দেয়। সাথে সাথে ধাক্কা দেওয়া চাঁদের গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে কিছুদুর সামনে গিয়ে উল্টে যায়। এবং একটি সিএনজি ক্ষতিগ্রস্থ হয়। অপরদিকে এ ঘটনায় সিএনজি চালক আহত হলেও সামান্যর জন্য প্রাণে বাঁচে সিএনজির যাত্রীরা। পরে আহত চালক ও যাত্রীদের কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় চাঁদের গাড়ির চালক রাঙ্গুনিয়া নিশ্চিতাপুরের বাসিন্দা সোহেল এবং সিএনজি চালক মোঃ মফিজ উদ্দীনসহ মোট ৪জন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা আশেপাশের লোকজন আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এছাড়া চাঁদের গাড়ি দুটি কাপ্তাই থানা পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানান কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আকতার হোসেন।