শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

৩৭

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোনের অধীনস্থ চালিতাছড়া বিওপির আওতাধীন শিশক বাড়ি নামক এলাকা থেকে শাড়ি ও লেহেঙ্গাগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালিতাছড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে পরিচালনা করে বিজিবি। পরে শিশক বাড়ি নামক এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা শাড়ি ও লেহেঙ্গাগুলো রেখে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে শাড়িগুলো জব্দ করে বিজিবি।

এরমধ্যে ২১৭ পিস শাড়ি ও ৭২ পিস লেহেঙ্গা রয়েছে। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ১১ হাজার ৫শত টাকা। এগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৪০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সোহেল আহমেদ বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।