শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গা পৌর শ্রমিকলীগের সম্মেলন

৩৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ জসিম উদ্দিন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার আহবায়ক জাহাঙ্গীর হোসেন ফরাজী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজী উপস্থিত ছিলেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ হারুন মিয়া,বিশেষ অতিথি হিসেবে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন, খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রিকন চাকমা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন।

শ্রমিকদের কোন ভাবে ছোট করে দেখার সুযোগ নেই মন্তব্য করে বক্তারা বলেন, শ্রমিকদের হাত ধরেই সমৃদ্ধ হয়ে উঠেছে বাংলাদেশ। প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। তাই জাতীয় শ্রমিকলীগ গঠনের মধ্য দিয়ে এদেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের স্বপ্নযাত্রায় মাত্রা যুক্ত করা হয়েছিলো। তাই শ্রমিকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিয়ে এদেশ এগিয়ে নিতে যেতে কাজ করে যাওয়ার আহবান জানান বক্তারা।

পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত শ্রমিকলীগ নেতৃবৃন্দদের রায়ে মাটিরাঙ্গায় পৌর জাতীয় শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ আবুল কালাম আলম বাস প্রতীক নিয়ে ৩০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর ফরাজি জাহাজ প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ জসিম উদ্দিন রিকশা প্রতীক নিয়ে ৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ একই ভোট পাওয়ায় লটারির মাধ্যমে জসিম উদ্দিন বিজয়ী হয়েছেন।